মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে বড় শাখোয়া মহিলার বাড়ি ঘর ভাংচুর ॥ আহত ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে


নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামে এক অসহায় মহিলা মনিরা বেগমের বসতঘর ভাংচুর মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে বারবার স্থানীয় মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের বাড়ি বাড়ি ঘুরছে অসহায় মহিলা।
মনিরা বেগম জানান, পুর্বে একই ভাবে ঘটনা ঘটলে থানায় অভিযোগ ও কোর্টে মামলা দেওয়া হয়। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মহিলাকে হুমকি-দামকি প্রদান করে। আবারো হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর এবং মনিরা বেগম ও তার কন্যা খালেদা বেগমকে মারপিট করে। তাদের সুরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে নিরাপত্তাহীনতার মুখে স্বামীহীন অসহায় মহিলা জানান, উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামের মৃত মনজব উল্লার ২ পুত্র, ৪ কন্যা সন্তান রয়েছে। মনজব উল্লা মারা যাবার পূর্বে বসতভিটায় স্থায়ীভাবে বসবাসের জন্য কনিষ্ঠ কন্যা মনিরা বেগমকে স্বামীসহ নিয়ে আসেন। স্বামী-সন্তান নিয়ে বসবাসকালে মনিরা বেগমের পিতা মাতার যাবতীয় দেখাশোনার দায়িত্ব পালন করেন। এর মধ্যে প্রায় ৩০ বছর পূর্বে মনজব উল্লা মারা যান। তিনি মারা যাওয়ার পর গ্রামের মুরুব্বিয়ানদের উপস্থিতিতে দুই কন্যার মাঝে তাদের পৈত্রিক বিটা মৌখিক ভাবে দেন।
এদিকে মনিরা বেগমের বড় বোনের অন্যত্র বিয়ে হয়। পিতার ভিটায় স্বামী সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করে আসছেন। এদিকে মনিরা বেগম এর মা সফিনা বেগম ২ পুত্র, ১ কন্যা নিয়ে মনজব উল্লার কাছে বিয়ে বসেন।
প্রায় কয়েক বছর ধরে মনিরা বেগমের মায়ের সাথে আসা ভাই-বোন এই বাড়িতে স্বত্ব পাওনা আছে বলে দাবী করেন। এ অবস্থায় পঞ্চায়েত এর মুরুব্বিয়ান বসে মায়ের সাথে আসা ভাই বোনদের কোন অংশ নেই বলে সিদ্ধান্ত দেন। এ অবস্থায় বর্তমানে থাকায় জন্য ব্যবস্থা করে দেন।
মনিরা জানান, উভয় পক্ষ সালিশের সিদ্ধান্ত মেনে নিলেও গত রবিবার মায়ের সাথে আসা ভাই তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে মনিরার বসত ঘরে হামলা চালায় ও টিনের বেড়া ভাংচুর করে ক্ষতিসাধন করে। এবং মনিরা বেগম ও কন্যা খালেদা বেগম কে মারপিট করে। এ ঘটনায় মনিরা বেগম বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com