বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে জালিয়াতি করে স্টাম্প বিক্রি করায় ৩ জনের লাইসেন্স বাতিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জালিয়াতির মাধ্যমে ননজুডিসিয়াল স্টাম্প বিক্রি করার অভিযোগে ৩ ভাণ্ডারের লাইসেন্স বাতিল করেছেন জেলা প্রশাসক। তারা হল, হবিগঞ্জ শহরতলীর দূর্লভপুর গ্রামের আব্দুল হাশিমের পুত্র লাইসেন্স নং (৩৮/১৯৯০, সফিকুল হোসেন), মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের সৈয়দ ফখরুদ্দিনের পুত্র লাইসেন্স নং (২৯/২০১৩, সৈয়দ রাশিদুল হাসান) সহ আরও একজন।
জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেলায় জাল স্টাম্প ও কোর্ট ফি বিক্রি করে আসছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সফিকুল হোসেনের পুত্র নুরুল ইসলাম জাল কোর্ট ফি ও স্টাম্পসহ ডিবির হাতে গ্রেফতার হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ স্টাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়। যার মামলা নং-জিআর ১৯/২০২২। তিনি দীর্ঘদিন ধরে কারাভোগ করে জামিনে বেরিয়ে এলে প্রশাসনের নজরে আসে।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক দেবী চন্দ্র গত ১/১১/২৩ইং তারিখে তাদের লাইসেন্স বাতিল করেন। কিন্তু তা ছলছাতুরির মাধ্যমে গোপন রাখেন। গত কয়েকদিন ধরে তা চাওর হলে আদালত পাড়ায় গুঞ্জন শুরু হয়। তবে একজন বর্তমানে জেলা জজ প্রাঙ্গণে এখনও স্টাম্প বিক্রি করছেন। অন্যজন মাধবপুর চারাভাঙ্গা এসআর অফিসে বিক্রি করেন।
আদেশে আরও উল্লেখ করা হয়। নন জুডিসিয়াল স্টাম্প জালিয়াতি করে বিক্রির অভিযোগে ১৮৯৯ এর ৭৪ সালের প্রদত্ত লাইসেন্স এর শর্ত ভঙ্গ করায় বাতিল করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com