শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরের তাজপুর ফতেহপুরে নারীকে পিটিয়ে গুরুতর আহত আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর ফতেহপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মিতা বেগম (২৪) নামের এক নারীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৬ আদালতে একই গ্রামের মৃত দিয়ারিছ মিয়ার পুত্র তাজুল ইসলাম, তার ভাই ফাইজুল ইসলাম, মৃত মস্তু মিয়ার পুত্র মুজিবুর রহমান, মৃত মস্তু মিয়ার স্ত্রী খোদেজা বেগম ও পারভেজ মিয়ার স্ত্রী রাহেলা বেগমকে আসামি করে মামলা করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে মাধবপুর থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
জানা যায়, তাজুল ইসলাম গংদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুমন মিয়ার স্ত্রী বাদি মিতা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধসহ মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়। তাকে মারপিট ও হত্যা করে ষড়যন্ত্র করে। গত ৭ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৫টার দিকে উল্লেখিতরা মিতার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে। এ সময় সে প্রতিবাদ করলে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তখন তার শ্লীলতাহানিও করা হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এর প্রেক্ষিতে মিতা আদালতে মামলা করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ রয়েছে। তারা বিভিন্নভাবে মিতা ও তার পরিবারকে হুমকি দিচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com