শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে নুরে আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার। দন্ডপ্রাপ্ত নুরে আলম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি করে আসছিলেন কতিপয় ব্যবসায়ীরা। এতে গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ পাইকপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে নুরে আলমকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নুরে আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com