বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জাল টাকাসহ হবিগঞ্জের দুই প্রতারক আটক ॥ পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জাল নোটসহ দুই প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল সোমবার বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূবালী ব্যাংক গজনাইপুর শাখার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- হবিগঞ্জ পৌরসভার মাহমুদাবাদ এলাকার মৃত আরিফ আহমেদের ছেলে মো. শাকিল আহমেদ (৩৬), শ্যামলী এলাকার মৃত সৈয়দ হুমায়ুন কবিরের ছেলে সৈয়দ সাজিদুল হক (৩৫)। স্থানীয়রা জানায়- সোমবার সকাল থেকে মোটরসাইকেল নিয়ে পূবালী ব্যাংক গজনাইপুর শাখার সামনে এসে ঘুরাঘুরি করে শাকিল ও সাজিদুল। এ সময় বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকে টাকা উত্তোলনে আসা ব্যক্তিদের কাছ জাল নোট দিয়ে খুচরা টাকা চায় শাকিল। তাদের চলাফেরা সন্দেহ হলে শাকিল ও সাজিদুলকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আতিকুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত শাকিল ও সাজিদুলকে তল্লাশী করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার জাল ২০টি নোট, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ও নগদ টাকা জব্দ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- জালনোটসহ দুইজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com