বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বড় ড্রেনগুলো উন্মুক্ত করার উদ্যোগ নেয়া হবে-মেয়র সেলিম

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ স্থাপনা উচ্চেদ করে পৌরসভার বড় ড্রেনগুলো উন্মুক্ত করার উদ্যোগ নেবে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শনিবার সকালে নাতিরপুর, বাতিরপুর এলাকায় পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনের সময় এলাকাবাসীর সাথে আলোচনাকালে মেয়র আতাউর রহমান সেলিম এ কথা বলেন। তিনি বলেন, ‘সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের জমি অবমুক্ত করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।” মেয়র পুরান বাজার হতে নাতিরপুর হয়ে বাতিরপুরের মধ্য দিয়ে কালীগাছতলা পর্যন্ত বড় ড্রেন পুরোটা হেটে পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর সাথে তিনি ড্রেন নিয়ে কথা বলেন। তিনি বলেন,‘এক সময় এই ড্রেন খাল ছিল। এই খাল দিয়ে নৌকা চলাচল করতো। কিন্তু দখল হতে হতে এখন ৪ কিংবা ৫ ফুট প্রশস্ত হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ড্রেনের পাড়ে এমনভাবে ওয়াল উঠানো হয়েছে যে কোন পরিচ্ছন্নতাকর্মীর পক্ষে দাঁড়িয়ে ড্রেন পরিস্কার করা সম্ভব নয়। পরিচ্ছন্নতাকর্মীদের দাঁড়ানোর মতো জায়গা অবশিষ্ট নেই। উপরন্ত বাসা-বাড়ীর ময়লা অবিরাম ড্রেনে ফেলা হচ্ছে। ফলে ড্রেনের মধ্য দিয়ে পানি প্রবাহ দুরে থাকুক বরং আবর্জনার স্তুপ সৃষ্টি হয়েছে। আমরা গত মার্চ-এপ্রিলে পৌরসভার পরিচ্ছন্নকর্মী দিয়ে পরিস্কারের চেষ্টা করেছি। এবার আরো ভালোভাবে পরিস্কার করার জন্য বেশি পারিশ্রমিক দিয়ে অতিরিক্ত শ্রমিক নিয়োজিত করেছি। শুক্রবার হতে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। আমরা জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করবো।’ মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘পৌরসভার সকল চেষ্টাই ব্যর্থ হবে যদি ড্রেনের জায়গা উদ্ধার করা না হয় এবং ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না হয়।’ এ ব্যাপারে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন,‘পৌরসভা একদিকে ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করবে, এর পরপরই আবর্জনা ফেলে ড্রেনে ভরাট করে ফেলা হবে এটাতো হতে পারে না। তাই সবাইকে আবর্জনা ভ্যানগাড়ীতে দিতে হবে অথবা নির্দিষ্ট স্তুানে ফেলতে হবে।’ তিনি বলেন,‘ড্রেনের পাড়ে যারা ড্রেনের জায়গা দখল করে আছেন শীঘ্রই তাদের তালিকা প্রস্তুত করা হবে। মাপজোকের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, সাথে সাথে ড্রেনের জমি অবমুক্ত করা হবে।’ মেয়র বলেন,‘এই শুকনো মওসুমে ড্রেনের জায়গা অবমুক্ত না করা হলে আগামী বৃষ্টি মওসুমে জলাবদ্ধতা আরো বাড়বে।’ তিনি বলেন ‘ড্রেন পরিস্কারে পৌরসভার অভিযান অব্যাহত থাকবে’। তিনি ড্রেনে আবর্জনা না ফেলার জন্য আহবান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, প্রিয়াংকা সরকার, সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত ও সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com