বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাট লালচান্দ চা ফ্যাক্টরিতে আগুন ॥ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার একটি চা-বাগানের ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে চুনারুঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ, তদন্ত করে দেখা হচ্ছে।
লালচান্দ চা বাগানের ব্যবস্থাপক মোফাজ্জেল হোসেন জানান, ফায়ার সার্ভিস, চা শ্রমিক ও আশপাশের গ্রামের লোকেরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবার আপ্রাণ চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com