সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সুনারুতে সিএনজি ও ট্রলির সংঘর্ষে নারী নিহত ॥ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জোসনা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, ওই সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি সিএনজি অটোরিকশা যাবার সময় বিপরীত দিক থেকে আসা লাইটবিহীন লক্কর ঝক্কর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জোসনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। সে বানিয়াচং উপজেলা সদরের দরগা মহল্লার তাহের মিয়ার স্ত্রী। আহতরা হলেন, চাঁনপাড়ার জমির হোসেনের পুত্র শান্ত হোসেন (২০), পাহাড়পুর গ্রামের প্রসেন দাশের পুত্র মৃদুল দাশ (২৫)। পরে স্থানীয়রা ও প্রশাসনের লোক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com