সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে ইভটিজিংয়ের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে একটি মাদ্রাসার গেটে দাড়িয়ে ছাত্রীদেরকে উত্যক্ত করার দায়ে ৩ বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪ টায় অভিযুক্তদেরকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কারাদন্ডাদেশ দেওয়া হয়। ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সংরাম রায়পাড়ার মহিবুর মিয়ার ছেলে অভিযুক্ত মোঃ নাঈম মিয়াকে ২ মাস ১৫ দিন, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মীর মহল্লা (পছারবাগ) মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ ইমামুল মিয়া (২০) কে ১ মাস এবং মীরমহল্লা এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে আলমগীর মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারদন্ডের আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। একই দিন কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে বালু মহাল আইনে মাটি বহনকারী এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com