রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ প্রেসক্লাবের জরুরি সভা নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত ॥ নির্বাচনী হিসাব ও নতুন গঠনতন্ত্র গ্রহন

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, এম. মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমূখ। সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী মার্চ মাসে গঠনতন্ত্রের নিয়ম মোতাবেক নতুন সদস্য অর্ন্তভুক্তি জন্য আবেদন গ্রহনের সিন্ধান্ত নেয়া হয়। পরে সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ সালের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া। পরে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের হাতে নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন গঠণতন্ত্র তুলে দেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান মোঃ ফজলুর রহমান, সদস্য মোহাম্মদ নাহিজ, রাসেল চৌধুরী, প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com