বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

সাংবাদিক পাবেল খান চৌধুরীর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রুজু ॥ আসামি ধরতে পুলিশের অভিযান

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শতমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় ছবি তুলার জেরে সাংবাদিকের ক্যামেরা ছিনতাইর ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গতকাল সকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন মামলা রুজু করে আদালতে প্রেরণ করেন। তিনি জানান, এ মামলার আসামি হলেন, সুজাতপুর গ্রামের মৃত সাধু মিয়া চৌধুরীর পুত্র মহসিন মিয়া চৌধুরী, মৃত আজগর আলীর পুত্র শেখ মোঃ সেলিম, মৃত জিলাই মিয়ার পুত্র জাকির হোসেন, মৃত জাহির মিয়ার পুত্র খায়ের আজম খাদু, ছোট্ট মিয়া ওরফে তাবিদুলের পুত্র রেজাউল ইসলাম রেজু, মৃত আজগর আলীর পুত্র শামীম মিয়াসহ ৪-৫ জন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকালের দিকে উল্লেখিতরা জাল ভোট দিতে যায়। এ সময় সাংবাদিক পাবেল খান চৌধুরীর এ ঘটনার ছবি তুলতে গেলে তারা তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তার ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখনও কোনো আসামি গ্রেপ্তার করেনি। মামলা নিয়ে পুলিশের গড়িমসি করারও অভিযোগ উঠেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com