সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কঠিন অধ্যবসায়ে স্কলারশিপ পেল হবিগঞ্জের সামছিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ‘অধ্যবসায় সফলতার চাবিকাঠি’। অজপাড়াগাঁয়ের সামছিয়া আক্তার কঠিন অধ্যবসায়ের মাধ্যমে সফলতার অর্জন করেছে। পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার উপক্রম থেকে ঘুরে দাঁড়িয়েছে সামছিয়া। কঠিন পরিশ্রম আর মেধা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। আন্তর্জাতিক মানের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ মেধাবৃত্তি পেয়ে স্নাতকে পড়ালেখার সুযোগ পেয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামছিয়া আক্তার। জানা যায়- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ময়না মিয়া ও রুহি আক্তার দম্পত্যির মেয়ে সামছিয়া আক্তার। বাবা অসুস্থ, মা স্থানীয় একটি বেসরকারী কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা। ২০২০-২১ সেশনে স্থানীয় দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সামছিয়া। এরপর একাদশ শ্রেনীতে ভর্তি হয় দিনারপুর কলেজে। শিক্ষকদের কঠিন পরিশ্রম ও সামছিয়ার মেধায় ২০২২-২৩ সেশনে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এশিয়ার নারীদের জন্য সর্বাধুনিক সুবিধা সম্বলিত চট্টগ্রামে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। যেখানে এশিয়া মহাদেশের ১৯ টি দেশের শিক্ষার্থী পড়ালেখা করছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ মেধাবৃত্তির জন্য আবেদন করে নবীগঞ্জের সামছিয়া আক্তার। শত-শত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন পূর্ণ মেধাবৃত্তির জন্য নির্বাচিত হয়। ১২ জন মেধাবীদের মধ্যে সামছিয়া আক্তার ১ জন। ফলে আগামী ৪ বছরের জন্য ৬০ হাজার মার্কিন ডলার মেধাবৃত্তিসহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ স্নাতকে অধ্যায়নের সুযোগ পেয়েছে সামছিয়া। তার এমন সাফল্যে আনন্দিত ও উচ্ছাসিত তার শিক্ষকসহ এলাকাবাসী। সামছিয়া আক্তার জানান- আমার অভিভাবক-শিক্ষক সবাই বলতেন- পরিশ্রম করলে সফল হওয়া যায়, আমি তাদের উপদেশকে আকরে ধরে পরিশ্রম করেছি, নানা প্রতিকূলতার মধ্যে পড়ালেখা চালিয়ে গেছি, আমার এই সফলতার পেছনে সব কৃতিত্ব আমার বাবা-মা ও আমার প্রিয় শিক্ষকদের। আমি সকলের কাছে দোয়া চাই। দিনারপুর কলেজে ইংরেজী বিভাগের প্রভাষক মোশারফ আলী মিটু বলেন- লেখাপড়ার পাশাপাশি বৈচিত্রতার সাথে কিভাবে খাপ খাইয়ে চলতে হয় সেটা আমরা ছাত্রছাত্রীদের শিখানোর চেষ্টা করি। আর এর ফলাফলই এই সামছিয়া। আমাদের দিনারপুর কলেজের শিক্ষার্থী সামছিয়া আক্তার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ ৬০ হাজার ডলার মেধাবৃত্তিসহ ২০২৩ – ২৪ সেশনের জন্য নির্বাচিত হয়েছে। সামছিয়ার অসামান্য এই কৃতিত্বে আমরা আনন্দিত । দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় বলেন- সামছিয়া আমাদের গর্ব, তার এই অসামান্য কৃতিত্বে আমরা সত্যিই খুবই খুশি, আশা করছি ভবিষ্যতে সামছিয়া আরও অনেকদূর এগিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com