বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ভোটের রাতে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ভোটের রাতে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের সিলেট ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান- রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দেবপাড়া ও পুরানগাঁও গ্রামের দুইপক্ষের মধ্যে পানি সেচের টাকা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল ব্যবহার হয়। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ইমামবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ১০ টায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রয়েছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে, উভয়পক্ষে অনেকেই আহত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com