বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে পুলিশের অভিযানে গরু চোর রহিম গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পুলিশের অভিযানে ১ গরু চোর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো, সিলেট জৈন্তাপুর থানার পূর্ব গারদানা গ্রামের মোঃ হোসেন আহমদের পুত্র রহিম উদ্দিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাকিনে গ্রামের দরিদ্র কৃষক মোঃ চুনু মিয়ার গোয়াল ঘর থেকে গত বছরের ১৩ আগস্টে গরু চুরি করে রহিম উদ্দিন। উক্ত গরু চুরির ঘটনায় জিআর- ১৮৭/২৩ (নবী:) মামলা রুজু হয়।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ জৈন্তাপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করে। আটককৃত আসামী রহিম উদ্দিন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এস আই রাজিব রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com