বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্যারিস্টার সুমনের সমর্থকদের উপর হামলা ॥ ৭ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ঈগল সমর্থক ৭ জন আহত হয়েছে। আহত সুহেল মিয়া কে প্রথমে চুনারুঘাট ও পরে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সুহেল বাগবাড়ি গ্রামের মৃত অনু মিয়ার পুত্র।
গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট মধ্যবাজারে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ব্যক্তিগত সহকারী রাব্বি হাসান জানান, গতকাল মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঈগল মার্কার পক্ষে প্রচারণা শেষে সন্ধ্যা ৭ টার দিকে তারা চুনারুঘাট পৌছেন। এ সময় ঈগল প্রতীকের পক্ষে মাইকে গান বাজালে চুনারুঘাট মধ্য বাজারে নৌকার সমর্থনে ছাত্রলীগের একটি মিটিং থেকে গান বন্ধ করার জন্য বলা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা ঈগল মার্কার সমর্থকদের উপর হামলা চালায়। এতে ঈগল মার্কার ৬/৭ জন আহত হয়। আহতদের চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেয়ার পর গুরুতর আহত সুহেল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com