শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নির্বাচনী সভায় রুয়েল সমর্থক বক্তারা ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জে নৌকা প্রতীকের কোন বিকল্প নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর (নৌকা) প্রতিককে পূর্ণ সমর্থন জানিয়েছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাবাসী। গতকাল বানিয়াচং ও আজমিরীগঞ্জের সভায় নৌকার সমর্থনে আয়োজিত সভাগুলোতে এ সমর্থন জানানো হয়। প্রতিটি জনসভায় লোকজনদের উপস্থিতিতে জনসমুদ্র সৃষ্টি হয়। নৌকার স্লোগানে মুখরিত হয় জনসভাস্থলগুলো। এ সময় বক্তারা বলেন-জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ও ভালো মানুষ জেনেই ময়েজ উদ্দিন শরীফকে নৌকার মনোনয়ন দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে নির্বাচিত করতে হবে। তাকে নির্বাচিত করার জন্য বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার জনগণ ঐক্যবদ্ধ। সভায় বক্তারা আরো বলেন-বানিয়াচং-আজমিরীগঞ্জের চার দিকেই নৌকার জয়ের ধ্বনী। অতীতেও যেমন বানিয়াচং-আজমিরীগঞ্জবাসী নৌকাকে বিজয়ী করেছিলেন এবারও নৌকাকে বিজয়ী করবেন। নৌকা ছাড়াও এখানে বিকল্প কোন প্রতিক নেই। নৌকা হল শান্তি ও উন্নয়নের প্রতিক। বক্তারা আরো বলেন-যারা জননেত্রী শেখ হাসিনার নৌকা নিয়ে এমপি হয়ে এখন জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তাদেরকে ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবান দিতে হবে। সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন-জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাকে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনার এক প্রতিনিধি হিসেবে আমি নৌকা মার্কায় সকলের মূলবান ভোট ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি আশা করি নির্বাচনগুলোতেও যেভাবে বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষ নৌকাকে বিজয়ী করেছেন। এবারও বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবেন। আর নৌকাকে বিজয়ী করলে আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আমার মরহুম বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে বানিয়াচং-আজমিরীগঞ্জের চারদিকে নৌকার গণজোয়ান সৃষ্টি হয়েছে। এতে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে। আপনাদেরকে এ বিজয় ধরে রাখতে হবে। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সহ-ভাপতি হিরেন্দ্র পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লোকমান মিয়াসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বুধবার রাতে খাগাউড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকট আবু জাহির এমপি নৌকার উন্নয়নের জন্য নৌকাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া তার পক্ষে বিভিন্ন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতকার্মীরা পৃথক পৃথক ভাবে কর্মী সভা, উঠান বৈঠক করে নৌকায় ভোট চাচ্ছেন। এছাড়াও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল প্রতিদিন বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তার পক্ষে জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করছেন। তারা সকলেই নৌকার বিজয় ধরে রাখতে ঐক্যবদ্ধ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com