শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রাস্তা বন্ধ করে জনসমাবেশ করায় এমপি প্রার্থী মাহবুব আলীকে শোকজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীকে কারণ দর্শানোর (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে রাস্তার উপর সমাবেশ করার কারণে তাকে এ শোকজ করা হয়। ৫ জানুয়ারী এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য তাকে নির্দেশ দেয়া হয়। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারি জজ সবুজ পালের পেশকার শরিফ খন্দকার রুবেল। তিনি জানান, চুনারুঘাট মধ্যবাজার প্রধান সড়কের উপর মঞ্চ নির্মাণ করে মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী সমাবেশ করেছেন। ফলে রাস্তায় জন চলাচলে বিঘ্ন ঘটে এবং গাড়ির যানজট সৃষ্টি হয়। নির্বাচন অনুসন্ধান কমিটি প্রধান ও সিনিয়র সহকারি জজ সবুজ পাল স্বশরীরে হাজির হয়ে বিষয়টি দেখে তাকে শোকজ করা হয়।
কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি চুনারুঘাট শহরের মধ্যবাজারে এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী চুনারুঘাট মধ্য বাজারে রাস্তার উপর মঞ্চ তৈরী করে একটি নির্বাচনী সমাবেশ করেন। এ সময় আশপাশের রাস্তা পুরো বন্ধ করে দেয়া হয়। ফলে আসামপাড়া, বাল্লা ও জগদীশপুর সড়কে যানবাহন ও জনগণের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আগামী ৫ জানুয়ারীর মধ্যে প্রার্থী নিজে অথবা তার একজন প্রতিনিধির মাধ্যমে স্বশরীরে কমিটির কার্যালয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com