বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ থেকে ট্রেনের ইঞ্জিন ও ছাদে বসে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের যাতায়াত

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট-ঢাকা-চট্টগ্রাম লাইনে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনের সামনে বসে অনেক যাত্রীরা শায়েস্তাগঞ্জ থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এরপরও রেলওয়ে কর্তৃপক্ষ নিরব রয়েছে। অভিযোগ আছে, সিট না পেয়ে কিংবা টিকেট না করে চালককে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ থেকে প্রতিদিন অর্ধশতাধিক যাত্রী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাতায়াত করছে। আবার কেউ কেউ ট্রেনের ছাঁদে বসেও একই কায়দায় যাতায়াত করছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন ছাদ থেকে পড়ে আহত ও নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ থেকে বিভিন্ন লাইনে প্রায় ১২টি আন্তঃনগরসহ বিভিন্ন ট্রেন যাতায়াত করছে। আর এসব ট্রেনে একটি দালাল চক্র রয়েছে। তাদের মাধ্যমে যাত্রীরা কম টাকা দিয়ে টিকেট না করে গন্তব্যে যাওয়ার সুযোগ সুবিধা নিচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ যাত্রীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com