শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চারণ সাংবাদিক খেলুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ আজ চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলুর ৭ম মৃত্যুবার্ষিকী। দৈনিক মানবজমিনের হাওরাঞ্চল প্রতিনিধি আখলাক হোসেন খান খেলু ২০১৬ সালের ২৯শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাওরাঞ্চলের সাংবাদিক জগতের এক পরিচিত নাম ছিল আখলাক হোসেন খান খেলু। ১৯৯২ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে লেখালেখির হাতেখড়ি তার। এরপর থেকে আর থেমে থাকেননি তিনি। বিরামহীন লিখে গেছেন। কাজ করেছেন সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন দৈনিক পত্রিকায়। ২ দশক ধরে হাওরাঞ্চল প্রতিনিধি হিসেবে লিখেছেন দৈনিক মানবজমিন পত্রিকায়। চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন হাওরের প্রকৃতি, সম্পদ, সমস্যা, সম্ভাবনা। লিখেছেন হাওর অঞ্চলের জীবন সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে। হাওরবাসীর অতীত-বর্তমান, রুটি-রোজগার, জীবন-যাপন, হাসি-কান্না, চাওয়া-পাওয়া সর্বোপরি প্রকৃত প্রত্যাশাকে সামনে নিয়ে আসতে তিনি কাজ করেছেন নিরলসভাবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখে গেছেন হাজারের অধিক গান ও কবিতা। তার লেখা গান নিয়ে কাজ করছেন তার সহধর্মিণী বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী কুহিনুর বেগম। ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন মরহুমের স্ত্রী কুহিনুর বেগম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com