শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নয়েল (ক্রিসমাস) উপলক্ষে প্যারিসে উৎসবমুখর প্রস্তুতি

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

শাহ্ মিলাদুর আবেদ, ফ্রান্সের প্যারিস থেকে ॥ নয়েল উপলক্ষে ফ্রান্সের প্যারিসে উৎসবমুখর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে জোরদার করেছে। জানা যায়, ইউরোপীয় ইউনিয়নভূক্ত ও বিশ্বের অন্যতম মানবাধিকারের দেশ ফ্রান্সে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব “নয়েল” উদযাপনের জন্য ডিসেম্বর মাসের প্রথম থেকেই শহরকে রঙিন করতে শুরু হয় প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে ধর্মীয় স্থাপনা সহ সরকারি প্রতিষ্ঠান, হোটেল-রেস্টুরেন্ট ও শহরের বিভিন্ন অলি-গলি, রাস্তা, রাস্তার পাশে থাকা গাছ গুলোকেও বিভিন্ন ধরনের ডিজাইনে লাইটিং করে সাজানো হয়েছে। ফ্রান্সে এই উৎসবকে নয়েল উৎসব হিসাবেই বেশি পরিচিত। আর এই নয়েল উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকটা শহরে শুধু হয়েছে উৎসব আমেজ। শুরু হয়েছে বিভিন্ন ধরেনের কেনাকাটা। বড় বড় সব মার্কেটে বাড়ছে মানুষের ভিড়। ব্যবসায়ীরা নয়েল উপলক্ষে নয়েল টুপি, চকলেট সহ সকল সামগ্রী মজুত রেখেছেন। উল্লেখ্য, নয়েল উপলক্ষে ফ্রান্সের প্যারিসে প্রত্যেকটি শহরে বাস স্টেশন, মেট্রোরেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা অধিক নজরদারিতে রাখা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com