শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

একদলীয় নির্বাচন বর্জন করুন এডঃ এনামুল হক সেলিম

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে এবং অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে তিন দিনের জনসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচীর দ্বিতীয় দিন গতকাল শনিবার সকাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার এলাকায় ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মুকিম চৌধুরী, জেলা যুবদল যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক নেতা এনামুল হক চৌধুরী, জেলা জেলা যুবদল নেতা জিয়াউর রহমান আলমগীর, সাবেক সহ-অর্থ সম্পাদক মকসুদ আলী, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, উজ্জ্বল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, সদর উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম, যুবদল নেতা সোহান চৌধুরী, আজিজুর রহমান আজিজ, শিমুল, ফেরদৌস আহমেদ, ফিরোজ, আলাউদ্দিন, বাবুল প্রমূখ। লিফলেট বিতরন ও জনসংযোগকালে এনামুল হক সেলিম বলেন, সরকার দেশের জনগন সকল রাজনৈতিক দলের অধিকার বঞ্চিত করে আজব যে ডামি নির্বাচনের ব্যাবস্থা করেছে। যা দেশের জনগন ঘৃনাভরে প্রত্যাখান করেছে। তিনি স্বাধীন সার্বভৌম গনতান্ত্রিক বাংলাদেশের সকল স্তরের জনমানুষের কাছে আহবান জানান, একদলীয় নির্বাচনের ভোট বর্জন করে প্রতিরোধ গড়ে তোলার জন্য।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com