বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গুঙ্গিয়াজুড়ি হাওরে জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশত

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে গুঙ্গিয়াজুড়ি হাওরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মাঝে টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের কুটিবাড়ীর মৃত আকলাছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে একই গ্রামের আলী নগর অংশের মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। জমির মালিক জাহাঙ্গীর শুক্রবার সকালে গুঙ্গিয়াজুড়ি হাওরে তাঁর জমি চাষ দিতে যান। এ সময় নুরুল হক ও তাঁর লোকজন সেখানে গিয়ে জাহাঙ্গীরকে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে আহতদের মাঝে টেঁটাবিদ্ধ আমিনুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com