রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আজমিরীগঞ্জে পৃথক ভ্রাম্যমাণ আদালতে এক্সেভেটর জব্দ ও দুই ব্যাক্তিকে অর্থদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বা পড়া হয়েছে

 

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে সরকারি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর নির্মাণ করায় এক্সেভেটর জব্দ এ ছাড়া সড়ক পরিবহণ আইনে দুই ব্যাক্তিকে নগদ ২ হাজার অর্থদন্ডে দন্ডিত করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। এদিকে নির্বাচন আচরণ বিধি অনুযায়ী একইভাবে বাজারে অবৈধ ব্যানার, পোস্টার ও ফ্যাস্টুন অপসারণ করা হয়। এ ঘটনা ঘটে গতকাল রবিবার সকাল ১১ টা থেকে ৩ টা পর্যস্ত। জানা যায়, আজমিরীগঞ্জের বদলপুরের পিরোজপুর গ্রামের অদূরে ও বদলপুরগামী রাস্তা সংলগ্ন স্থানে সরকারের মালিকাধীন জায়গায় বেশ কিছুদিন ধরে কোন রকম অনুমতি ছাড়াই কৃষিজমির শ্রেণী পরিবর্তন করে পুকুর নির্মাণের উদ্যোগ নেয় একই গ্রামের মোঃ শাহ আলম মিয়া নামে এক ব্যাক্তি। এরই প্রেক্ষিতে একই গ্রামের বাসিন্দা মোঃ চাঁন মিয়া ও আনোয়ার খাঁ নামে দুই ব্যাক্তি চট্টগ্রাম থেকে ভাড়ায় একটি এক্সেভেটর এনে গত দুইদিন ধরে খুঁড়াখুঁড়ির কাজ শুরু করে। এদিকে খবর পেয়ে গতকাল রবিবার সকাল অনুমানিক ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্হলে উপস্থিত হয়ে এক্সেভেটরটি জব্দ করে এবং একই সময় ইউপি সদস্য মোঃ ময়না মিয়ার জিম্মায় রাখা হয়। এ সময় জড়িতরা দৌঁড়ে পালিয়ে যায়। এদিকে দুপুর অনুমানিক ২ টায় আজমিরীগঞ্জ বাজারের একাংশে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ব্যানার, পোস্টার ও প্রচারপত্র অপসারণ করা হয়। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক একই বাজারে দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন একই ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com