বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ নির্বাচিত ৪ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, চেয়ারম্যান আলাউদ্দিন, মিজানুর রহমান, সৈয়দ সোহেল, মীর খোরশেদ আলম, মাহবুবর রহমান সোহাগ, মাসুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, জয়িতা মোছাঃ সুরাইয়া জাবিন, শ্যামলী দেব, মণি রানী অলমিক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সফল জয়িতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com