বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপি নেতা জি কে গউছকে সিলেট কারাগারে স্থানান্তর ॥ কিবরিয়া হত্যা মামলায় হাজিরা শেষে আবারও আনা হবে হবিগঞ্জ

  • আপডেট টাইম রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে হবিগঞ্জ কারাগার থেকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়েছে।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ কারাগারের ফটক থেকে জি কে গউছকে বহনকারী কালো রঙের একটি মাইক্রেবাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় বিএনপির নেতাকর্মী ও আত্মীয় স্বজনরা কারা ফটকে ভিড় করেন। পরে কড়া নিরাপত্তায় গাড়িটি ছেড়ে যায়।
হবিগঞ্জ কারাগারের জেলার মো. মাসুদ হাসান জানান, আগামী ৫ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ রয়েছে। এই মামলার আসামি জি কে গউছকে ওই দিন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করতে আদালতের নির্দেশনা রয়েছে। এ জন্য তাকে সিলেট কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। এরপর তাকে আবার হবিগঞ্জ জেলা কারাগারে আনা হবে।
এ ব্যাপারে জি কে গউছের আইনজীবি এডভোকেট আফজাল হোসেন বলেন- জি কে গউছ বিএনপির জাতীয় পর্যায়ের একজন নেতা এবং হবিগঞ্জ পৌরসভার জনপ্রিয় মেয়র ছিলেন। তিনি সিলেট কারাগার থেকে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই জনপ্রিয়তার কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে হত্যার উদ্দেশ্যে ২০১৫ সালে হবিগঞ্জ কারাগারে ছুরিকাঘাত করেছে এক যুবলীগ কর্মী। এই ক্ষত তিনি এখনও বয়ে বেড়াচ্ছেন। এই আঘাতজনিত ব্যথার কারণে তিনি গত ৮ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। কারাগারে থাকার কারণে এই চিকিৎসাও এখন বন্ধ। ফলে ব্যথা আবারও বেড়েছে। হবিগঞ্জ কারাগারের ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তারপরও হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ জি কে গউছকে সিলেট কারাগারে প্রেরণ করেছে।
এর আগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় জি কে গউছকে ঢাকায় গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com