বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের কাকাউশ গ্রামে রোমানা আক্তার জেনি (১৯) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা জেনির লাশ উদ্ধার করে সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের আব্দুল সামাদ ওরফে পন্ডিত মিয়ার কন্যা। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে তার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানিয়েছেন, তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে কি কারণে হয়েছে, তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com