বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধুলিয়াখালে কাভার্ড ভ্যানে আগুন ॥ মালামাল পুড়ে ছাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকা থেকে প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে মালামাল নিয়ে হবিগঞ্জ শহরের কামড়াপুরের উদ্দেশ্য ছেড়ে আসে। ভ্যানটি ধুলিয়াখাল বাইপাস রোড এলাকায় পৌঁছালে অবরোধের সমর্থনে থাকা একদল লোক গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহুর্তেই পুরো কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। এতে ধুলিয়াখাল বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক শুরু হয় গাড়ি চালকদের মধ্যে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ভ্যানে থাকা সব পণ্য পুড়ে যায়। তবে য়তির পরিমাণ জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, একদল দুর্বৃত্তদের আগুনে কাভার্ড ভ্যানটি মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com