বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংর্বধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জননেতা আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে যুক্তরাজ্যের বার্মিংহামে সংবর্ধনা দেয়া হয়েছে। বার্মিংহামে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে। প্রবাসী কমিউনিটি লিডার ফয়জুর রহমান চৌধুরী (এমবিএ) এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কমিউনিটি লিডার ডা. এম এ খালেক, রানা মিয়া চৌধুরী, আব্দুল কাদের আবুল, সৈয়দ জমশেদ আলী, আয়াছ আহমদ, সৈয়দ শহীদ আলী, মো. আলী মিয়া ও বকশি মোনায়েম আহমদ। বক্তব্য রাখেন- আব্দুল মোস্তাকিম চৌধুরী, মাওলানা আহমেদ রশীদ, হুমায়ুন চৌধুরী, শামীম খান, আব্দুল বাছিত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা জুবের আহমদ।
সংবর্ধনায় মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রবাসীরা হলেন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি তাঁর সময়ে নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং প্রবাসীদের বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের প্রচেষ্টা নিজের সাধ্যমতো করবেন বলে জানান। তিনি ইংল্যান্ড বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের কাছে নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে তাঁদের সহযোগিতা কামনা করেছেন।
নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দেয়ায় বক্তারা নবীগঞ্জ পৌরসভার স্বনামখ্যাত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন এবং নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com