বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে কোটি টাকায় নির্মিত সড়ক উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মেরামত করা ভাদিকারা আরএইচডি থেকে ফান্দাউক বাজার পর্যন্ত সড়ক উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এই সড়কের উদ্বোধনী ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন। এমপি আবু জাহির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে রাস্তাটি নির্মাণ করিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, যুগ্ম আহবায়ক রাজিব কান্তি রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ, শাখাওয়াত হোসেন ফারুক, সোহেল আমিন প্রমুখ। উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সংসদ সদস্য বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম চরহামুয়া শাহী জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভায় অংশ নেন। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং ইউপি চেয়ারম্যান বুলবুল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com