সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর বস্তি এলাকায় অভিযান চালিয়ে হিরালাল রাজ প্রধান (২৯) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। সে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের চামারু রাজ প্রধানের পুত্র।
জানা যায়, ২০২১ সালে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০ অক্টোবর ২০২৩ইং তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ, হিরালাল রাজ প্রধানকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com