সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ এনামুল হক সেলিমের জামিন লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিমের জামিন লাভ করেছেন। গতকাল সকালে তিনি হবিগঞ্জ আমল আদালত-১ এর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর জিম্মায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর জামিন শুনানীকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সিনিয়র এডভোকেট বাবু বিজন চৌধুরী, এডভোকেট মোঃ মুদ্দত আলী, দরখাস্তকারী এডভোকেট মোঃ আব্দুল হাই সহ অর্ধ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ নভেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ ওমর ফারুক সরকার বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪এর ক ধারায় দায়েরকৃত জিআর ২৯৫/২৩ নং মামলায় গতকাল স্বেচ্ছায় হাজির হয়ে এডভোকেট এনামুল হক সেলিম জামিন লাভ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com