সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে সাংবাদিক সরওয়ার সিকদারের রোগমুক্তি কামনায় জাপার দোয়া মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সরওয়ার সিকদার এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় নবীগঞ্জ ওসমানী রোড জাতীয় পার্টির কার্যালয়ে এই দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমরান মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, বদরুল হক আব্দুল হাই, জেলা অর্থ সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মিলাদ হোসেন সুমন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন, মোজাহিদ আহমেদ শাহীন, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাই সহ-সভাপতি নজরুল ইসলাম, দেবপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ওয়ালিদুর রহমান অলিদ, করগাও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর জাতীয় যুবসংহতির আহ্বায়ক শাহ শিপন মিয়া, জাপা নেতা আকলিছ মিয়া, আবুল বাসার শিপন, স্বেচ্ছাসেবক পার্টিনেতা পারভেজ মিয়া প্রমুখ। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সরওয়ার সিকদারের রোগমুক্তির জন্য এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টি পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com