শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জাপান হাসপাতালের অপচিকিৎসায় নিহত রহিমার লাশ উত্তোলন ময়নাতদন্ত শেষে দাফন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দি জাপান হসপিটালে ডাক্তারের অপচিকিৎসায় মারা যাওয়া রহিমা খাতুন (৫৫) এর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিসের উপস্থিতিতে এসআই আজাদসহ একদল পুলিশ বড় বহুলা গ্রামের কবরস্থান থেকে ডোম মিজানের সহায়তায় লাশ উত্তোলন করেন। দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করলে ধর্মীয় রীতি অনুযায়ী পুনরায় রহিমার লাশ দাফন করা হয়। মৃত নারী রহিমা বহুলা গ্রামের মৃত নুর আলীর স্ত্রী। গত ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য নতুন বাস টার্মিনালের দি জাপান হসপিটালে নিয়ে যান। সেখানে যাবার পর কর্তৃপক্ষ বলে রহিমার অবস্থা খুবই খারাপ। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। ওই দিনই ডাক্তার এস কে ঘোষ তার অপারেশন করেন। এরপর তার অবস্থার আরও অবনতি হয়। কয়েকদিন থাকার পর কিছুটা সুস্থ হলে ১৩ সেপ্টেম্বর রিলিজ দেয়া হয়। বাড়িতে নিয়ে যাবার পর তার অবস্থার আরও অবনতি হয়। অপারেশনের স্থান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। এক পর্যায়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। ধরা পড়ে জরায়ূর রগ কেটে ফেলা হয়েছে তার। তাছাড়া তার দুটি টিউমারের বদলে একটি টিউমার অপারেশন করা হয়েছে। আরেকটি রয়ে গেছে। এমনকি তার একটি কিডনিও পাওয়া যায়নি। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের পর রহিমা গত ১৫ অক্টোবর বিকালের দিকে মারা যান।
এ ঘটনায় রহিমার চাচাতো ভাই রহমত আলী বাদি হয়ে ডাক্তার এস কে ঘোষ, আরিফুল হক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com