বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবু রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ফারুক আমীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংবাদিক এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, হাফেজ শামরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, সমবায়ীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় বিভিন্ন সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এরপূর্বে একটি র‌্যালি বানিয়াচং সদর প্রদক্ষিণ করে। পরে উল্লেখিত অতিথিদের নিয়ে “বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” প্রতিপাদ্যে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com