রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদের নেতৃত্বে মহাসড়ক অবরোধ ও হরতাল পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ ৩ দিনের অবরোধ কর্মসূচী সফল করতে এবং সিলেট জেলা যুবদল নেতা দিলু আহমেদ জিলুর মৃত্যুতে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে বিভাগীয় হরতাল পালন করেছে যুবদল, ছাত্রদল। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সদ্য সাবেক সহসভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, যুবদলের সদস্য কপিল আহমেদ, সুমন মিয়া, যুবদল নেতা রুবেল আহমেদ, মুসা মিয়া, জুবেল মিয়া, দিলাওর মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া প্রমুখ। এ সময় নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত পদত্যাকারী সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ এর নিঃশর্ত মুক্তির দাবীতে শ্লোগান দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com