বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মান্না মিয়া (২৮) নামে রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে আমানুল্লাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রং মিস্ত্রি মান্না মিয়া উপজেলার ১নং লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনসী গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, মান্না মিয়া আমানুল্লাহপুর গ্রামে শাকিউল আলম সানি নামে এক ব্যক্তির বাড়িতে রংয়ের কাজ করতে যান। কাজ করার এক পর্যায়ে অসাবধানতা বশত বৈদ্যুতিক মিটারের তারের সাথে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com