বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলন অমর দাশ গুপ্ত সভাপতি, জুয়েল সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টি নবীগঞ্জ পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক অমর দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ্ আবুল খায়ের।
নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জুয়েল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু ইউসুফ, সহ-সভাপতি শহিদ চৌধুরী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টি নেতা হাজী সামছু মিয়া, আব্দুল আহাদ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাজুল আহমদ মাসুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম, নবীগঞ্জ সদর ইউপি জাতীয় পার্টির মর্তুজ আহমদ, পৌর জাতীয় পার্টি নেতা অজুদ মিয়া, সমছু মিয়া, শীতেশ সরকার, প্রসাদ দাশ প্রমূখ।
নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে অমর দাশ গুপ্তকে সভাপতি ও মোঃ জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ।
সভায় বক্তাগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহর নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com