বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পাসপোর্ট অফিসে আটক রোহিঙ্গা নারীর দুই দিনের রিমাণ্ড মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারী ও দালাল মাহি আটকের ঘটনায় শুধুমাত্র রোহিঙ্গা নারীর ২ দিন রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালতে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম ৫ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। তবে মাহি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়ায় তার রিমাণ্ডের দরকার নেই বলে জানান তদন্তকারী কর্মকর্তা।
এর আগে শহরের রাজনগর এলাকার হারুনুর রশীদের পুত্র ও পুরাতন পৌরসভা সড়কের লাইসেন্স বিহীন মাহি ট্র্যাভেলসের মালিক আমানুর রহমান মাহি পাসপোর্ট করাতে রোহিঙ্গা নারী রোকেয়া কে নিয়ে গেলে তাদের আটক করা হয়।
এ ঘটনায় পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বজলুর রশিদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই তারা কারাগারে আছে। পুলিশ জানায়, রোহিঙ্গা নারীকে রিমাণ্ডে আনার পর তার সাথে আরও কোনো দালাল জড়িত আছে কি না তার রহস্য উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com