সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শিশুদের প্রারম্ভিক বিকাশে ইসিডি মেলা ॥ মুখরিত পিটিআই প্রাঙ্গণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শিশুদের প্রারম্ভিক বিকাশে দিনব্যাপি ইসিডি মেলার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও এসেড হবিগঞ্জ। গতকাল সোমবার হবিগঞ্জ পিটিআই প্রাঙ্গণে মেলায় ছিল উপকরণ প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। মেলায় শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পিটিআই প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। ৭টি স্টলে শিক্ষা উপকরণ প্রদর্শন করে শিক্ষা বিভাগের ৩টি স্টল, ব্র্যাক, এফআইভিডিবি ও শিশু একাডেমী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা অংকন করে বর্ষার মনমুগ্ধকর প্রকৃতি। এছাড়া নাটিকা আর গানে গানে সাংস্কৃতিক অনুষ্ঠানও সবাইকে মুগ্ধ করে। বিকেলে সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। বক্তব্য রাখেন, পিটিআইর সুপার নজরুল ইসলাম, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়া ও এসেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর ইকবাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com