শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ফয়ছল চৌধুরী এমপি’র আমন্ত্রনে সাংবাদিক মোঃ ফজলুর রহমানের স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও ডিবিসি নিউজ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন করেছেন। হবিগঞ্জের কৃতি সন্তান, স্কটিশ পার্লামেন্ট সদস্য (এমএসপি), সেডো মিনিস্টার ফয়ছল হোসেন চৌধুরী এমবিই এর আমন্ত্রনে গতকাল ২২ অক্টোবর তিনি স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, স্কটল্যান্ড সাংস্কৃতিক সংগঠন “বন্ধন” এর সভাপতি শরফ উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম কবির ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। অতিথিবৃন্দ পার্লামেন্ট ক্যাম্পাসে পৌছুলে স্কটিশ পার্লামেন্ট সদস্য (এমএসপি), সেডো মিনিস্টার ফয়ছল হোসেন চৌধুরী এমবিই মোঃ ফজলুর রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি অতিথিবৃন্দকে পার্লামেন্টের অধিবেশন কক্ষ সহ পার্লামেন্ট ভবন ঘুরে দেখান ও বর্ণনা দেন। পরে পার্লামেন্ট ভবনে তাঁর নিজ কার্যালয়ে মতবিনিময়কালে স্কটিশ পার্লামেন্ট স্থাপনের ইতিহাস ও কার্যপরিধি এবং স্কটল্যান্ড এর ইতিহাস, ঐতিহ্য বর্ণনা দেন। পরে চা চক্রের আয়োজন করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com