শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জিকে গউছসহ জেলা বিএনপি অঙ্গ সংগঠনের কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র জননেতা, আলহাজ্ব জিকে গউছ, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কারাবন্দী নেতাদের মুক্তি দাবি করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা।
সংবাদপত্রে পেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। তানহা চৌধুরী বলেন, দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। বানোয়াট ও সাজানো মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক অপকর্মের অংশ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে অসত্য বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে দায়েরকমত সকল মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি আরো বলেন, ২০১৮ সালে অনুষ্ঠিত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতে ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী সরকার। এখন তারা ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং আদালতের মাধ্যমে জামিন নামঞ্জুর যেন বর্তমান সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com