শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের চৌধুরী বাজার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ চৌধুরী বাজার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শতাধিক দরিদ্র লোকজনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মহাষষ্ঠী তিথীতে নায়েবের পুকুর পাড় মাঠস্থ চৌধুরী বাজার শ্রী শ্রী দূর্গামন্ডপ প্রাঙ্গণে এসব বস্ত্রবিতরণ করা হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি সংগ্রাম বণিকের সভাপতিত্বে এবং কানু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জগদীশ চন্দ্র মোদক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইমন পাল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উক্ত পূজাটি এবার ৭৪তম বর্ষে পদার্পন করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com