বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে রেমা কালেঙ্গা ও রঘুনন্দন বাগান থেকে অবাধে পাচার হচ্ছে গাছ

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা ও রঘুনন্দনসহ বিভিন্ন বাগান থেকে অবাধে চলছে গাছ পাচারের মহোৎসব। প্রতিনিয়তই ঘটছে গাছ পাচার ও লুটের ঘটনা। এ কাজে জড়িত আছে কয়েকটি গ্রুপ। প্রতিদিন রাতের আধারে গাছপাচারকারীরা ওইসব সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাচার করা হচ্ছে। সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছপালা বিভিন্ন যানবাহনে পাচারের ফলে বনভূমি এখন উজার হয়ে যাচ্ছে। জানা যায়, উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ও বনভূমি এলাকার নিকটবর্তী স্থানে এসব বনভূমির পাশে অনুমোদন ছাড়া অসংখ্য করাত কল গড়ে উঠেছে। গাছপালা কেটে দস্যুরা সহজেই করাত কলে মজুদ রাখতে পাড়ছে। এর পর সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে ট্রাক ও ট্রাক্টর যোগে পাচার করে নিয়ে যাচ্ছে। সংরক্ষিত বনভূমি থেকে মূল্যবান বনসম্পদ অবৈধ পথে পাচারের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ঠ হচ্ছে অন্যদিকে বনভূমিও হয়ে যাচ্ছে বৃক্ষহীন। আর এতে করে সরকার হারাচ্ছে প্রতি বছর শতকোটি টাকার রাজস্ব। সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও প্রতিদিন বনের ভেতর দল বেঁধে শত শত মানুষ বনে প্রবেশ করে অবাধে বনের ছোট ছোট গাছপালা কেটে বনভূমি বিনষ্ট করছে। তাদের অত্যাচারে বনভূমি এখন ক্ষতবিক্ষত। সঠিকভাবে এগুলো রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার অভাবে বনের জীববৈচিত্র এখন হুমকির সম্মুখীন। এ ব্যাপারে রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমাদের রেঞ্জে কোনো গাছ পাচার হচ্ছে না। অভিযোগ মিথ্যা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com