বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরে যানজট নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান ॥ অবৈধ দোকানপাট উচ্ছেদ ও জরিমানা আদায়

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যানজট নিরসন এবং অবৈধ দোকানপাট উচ্ছেদে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান চালানো হয়েছে হবিগঞ্জ শহরে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মুনমুন নাহার আশার নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চলাকালে রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বেশকিছু মালামাল জব্দ করা হয়। এ সময় দুইটি ফলের দোকান, দুইটি সবজির দোকান ও একটি রড সিমেন্টের দোকান হতে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এর আগে হবিগঞ্জ জেলা সদর হাসপতালের সামনে একটি ফার্মেসী হতে জরিমানা আদায় করা হয় ২ হাজার টাকা। এ অভিযানের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
অভিযান চলাকালে মাইকে জানানো হয় অবৈধ দোকানপাট নিজ দায়িত্বে সড়িয়ে না নিলে এবং ফুটপাতে জিনিসপত্র রাখলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, বুধবার বিকেলে মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিতে অনুরূপ অভিযান চালানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবারের অভিযানে মাইকে জানানো হয় এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com