সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জিকে গউছের মুক্তির দাবী জানালেন ডা. জাহিদ, ডাঃ জীবন ও মিলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবী জানালেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা.এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বিএনপির এই ৩ নেতা বলেন- বর্তমান স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় কারাবন্দি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদল নেতা কাউন্সিলার টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ সকল রাজবন্দির মুক্তি চাই। হবিগঞ্জের রাজনৈতিক কারনে মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে আমরা ইতিপূর্বে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছি, এখন আবারো হবিগঞ্জে কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তি ও মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com