বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রিংগনের মুক্তির দাবিতে নবীগঞ্জ বাউসা ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, শাহ্ রাজিব আহমেদ রিংগন এর বিরুদ্ধে দায়েরেরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন ছাত্রদল এর উদ্যোগে স্থানীয় চৌধুরী বাজারে
এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ অক্টোবর) মঙ্গলবার বিকাল ৪ টায় মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত পথসভায় ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ জুনু মিয়ার সভাপতিত্বে এবং শামীম খান ও মোজাম্মিল চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী। প্রধান অথিতি’র বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শাহ্ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরেকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। উক্ত মিছিল ও পথসভায় ইউনিয়ন ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com