সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম, মিডল্যান্ডস’র কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বার্মিংহাম মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাকর্মীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম, মিডল্যান্ডস এর কার্যকরী পরিষদ ২০২৩-২০২৫ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল এবং ট্রেজারার হিসেবে জিয়া তালুকদার নির্বাচিত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর সোমবার সংগঠনের এক বৈঠকে গঠনতন্ত্রের ধারা ৪ (আই) অনুযায়ী কার্যকরী পরিষদের এ নির্বাচন সম্পন্ন হয়। নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা : সভাপতি- মোহাম্মদ মারুফ, সহ সভাপতি- সৈয়দ নাসির আহমদ, কায়ছারুল ইসলাম সুমন ও ফারছু চৌধুরী, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল, সহ সাধারণ সম্পাদক- আশরাফুল ওয়াহিদ দুলাল, ট্রেজারার জিয়া তালুকদার, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী- মোহাম্মদ আতিকুর রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী- ওবায়দুল কবির খোকন, ইনফরমেশন এন্ড রিসার্চ সেক্রেটারী- সোহেল আহমদ চৌধুরী, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী বদরুল আলম, স্পোর্টস সেক্রেটারী- সৈয়দ নাদির আহমদ। এছাড়া নির্বাহী সদস্য- ওয়াসি উদ্দিন তালুকদার রায়হান, সাইফুর রাজা চৌধুরী পথিক, এম এ জলিল, বাহার উদ্দিন, এম মোস্তফা লিমন, নুরুল হক শিপু, আহমদ মুসলেহ, এবি চৌধুরী অপু ও ইকবাল আহমদ। বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম, মিডল্যান্ডস (বিপিসি)-এর কার্যক্রমকে জোরদার করতে অঙ্গিকার ব্যক্ত করে কার্যকরী পরিষদের নবনির্বাচিত সদস্যগণ সংগঠনের অতীত ঐতিহ্য বজায় রেখে পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব এবং সংবাদকর্মীদের মানোন্নয়ন ও মর্যাদা সমুন্নত রাখতে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com