শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শৈলজুড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মকসুদ আলীর পুত্র। গতকাল বুধবার সন্ধ্যায় বাড়িতে কাজ করার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com