শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর কর্মপরিকল্পনা

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম ।
গতকাল মঙ্গলবার বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের -০২ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ), বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন এর প্রতিনিধি, সভাপতি জেলা আইনজীবী সমিতি, পিপি, জিপি, জেল সুপার, মেয়রের প্রতিনিধি, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলার অন্যান্য সরকারী কর্মকতাগণ,এনজিও প্রতিনিধিবৃন্দ।
উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসে প্রাপ্ত মামলার আবেদন সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা, বিজ্ঞ প্যানেল আইনজীবীদের বিল অনুমোদন এবং লিগ্যাল এইড সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হয়। উক্ত মাসিক সভার সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com