বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে জাতীয় পার্টির কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৫টায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনায়েম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম.এ সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্র্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছার-উল-গণি, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব কাজল আহমেদ, কেন্দ্রীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মঞ্জুরুল হক মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাসিম মেম্বার, হাজী আব্দুর রশীদ তালুকদার, আবুল হোসেন মহালদার, মহিদ আহমেদ চৌধুরী, উপজেলা যুব সংহতির আব্দুল আলী, কদর আলী, জামাল মিয়া প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারকে সভাপতি, মোনায়েম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও এডঃ হুমায়ূন কবীরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com